Mustafijur Rahman

রেজিনগর, নন্দীগ্রামে লড়াই বিজেপি বনাম বামপন্থীদের : রানা

রাজ্য

‘রেজিনগর, নন্দীগ্রামে বামপন্থীরা কর্মীরা তৈরি বিজেপির সাথে লড়াই করতে। লড়াই দুইমুখী। মাঝে কোন রাজনৈতিক দল নেই। বিরোধী দল হিসাবে তৃণমূলে কোন বিশ্বাসযোগ্যতা নেই। মানুষ বুঝে গিয়েছে লড়াই বামপন্থীদের সাথে বিজেপির।’ বিধানসভায় সাংবাদিক সম্মেলনে বললেন সিপিআই(এম) বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী ১৫ বছর বাদ দিয়ে ৩৪ বছরকে টেনে আনছে। বোঝা যাচ্ছে বামপন্থীদের তারা ভয় পাচ্ছে।’
উল্লেখ্য দীর্ঘদিন ডোমকল পৌরসভায় কোন নির্বাচন হয়নি। এদিন কলকাতা হাইকোর্টে এই বিষয় দ্বারস্থ হয়েছেন রানা। তিনি বলেন, ‘কলকাতা হাইকোর্টে পিটিশন দেওয়া হয়েছে ডোমকল পৌরসভায় আগের সরকার নির্বাচন করেনি। এই সরকারও ডোমকলকে বাতিলের তালিকায় রেখেছে।’
সম্প্রতি আমিষ নিরামিষ বিতর্ক নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আরএসএসপন্থী বিভিন্ন ধর্মীয় গুরু প্রচারক রাজ্য এসে প্রচার করছে শারদীয়ায় নিরামিষ খাওয়ার জন্য। এই প্রসঙ্গে সিপিআই(এম) বিধায়ক বলেন, ‘এই সব বিষয় যত কম হবে রাজ্যে ততো ভালো। এই সব করার জন্য বিজেপিকে মানুষ ভোট দেয়নি। মানুষ চাকরি চাইছে, শিক্ষা চাইছে। বন্ধ হওয়ার স্কুল নিয়ে বিজেপির কী কথা তা মানুষ জানতে চায়। এই সব খাওয়া নিয়ে মানুষ বিরক্ত।’
রানা বলেন, ‘ফ্যাসিস্ট আরএসএস প্রথমে বাঘেশ্বর বাবাকে আনছে, তারপর হোটেলে হানা দেওয়া হচ্ছে। আসলে এরা মানুষের মনে ভয় ধরাতে চাইছে। এটা ওদের একটা পরিকল্পনা।’
আলিয়াকে উচ্চ-শিক্ষা দপ্তরের আওতায় আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটা বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় বিষয় এবং ইংরেজদের কায়দায় শাসন ফিরিয়ে আনতে চাইছে। ২০০৭ সালে বামফ্রন্ট আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করে। মাদ্রাসা তৈরি করার পরিকল্পনা ছিল ইংরেজদের। আলিয়া বিশ্ববিদ্যালয় সরকার চালায়। এমন ভাবে বিজেপি দেখাচ্ছে আলিয়া নিয়ে তারা মুসলিম সমাজকে জব্দ করবে। আসলে সঠিক কাজ যখন সরকার করতে পারে না তখন তারা এই সব কাজ করে মানুষের নজর ঘোরাতে চাইছে।’ 
শারদীয়ায় ডিজে বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুজোয় ডিজে বন্ধ করা ভালো, কতটা হবে সেটা দেখা যাবে। যে কোন সরকারের উচিত ধর্মীয় বিষয় মাথা না ঘামানোর।’ 
গতকাল নাবালিকা বিবাহ নিয়ে কঠোর ব্যবস্থার কথা বলছেন মুখ্যমন্ত্রী। সিপিআই(এম) বিধায়ক বলেন, ‘নাবালিকা বিবাহ আমাদের রাজ্যের একটা সমস্যা আগের সরকারের সময় তা বেড়েছে। মুখ্যমন্ত্রী ওই সরকারের মন্ত্রী ছিলেন।’
রাজ্য বাড়তে থাকা ডেঙ্গু এবং বেহাল পৌর পরিসেবা নিয়ে সিপিআই(এম) বিধায়ক বলেন, ‘সঙ্কল্প পত্রে অনেক প্রতিশ্রুতি ছিল। কিন্তু মানষের সমস্যা সমাধান করছে না সরকার। ফুটপাথে গিয়ে বাচ্চার দুধ ফেলে দেওয়ার কাজ সরকারের না।’

Comments :0

Login to leave a comment