Taratala

বৃষ্টির কারণে তারাতলায় থমকে উদ্ধার কাজ

রাজ্য কলকাতা

বৃষ্টির কারণে থমকে তারাতলার উদ্ধার কাজ। বুধবার তারাতলায় ভেঙে পড়ে নির্মিয়মান গোডাউন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১১ জনের মৃত্যু হয়েছে। ৩১ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারি দল। টানা ২৬ ঘন্টা চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে আকাশ কালো করে যেই বৃষ্টি শুরু হয়েছে তাতে ব্যহত হয়েছে উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা দল, দমকল, সেনা বাহিনী উদ্ধার কাজ সাময়িক ভাবে বন্ধ রেখেছে।
অন্ধকার করে আসায় এবং তুমুল বৃষ্টির কারণে কাজ করতে সমস্যায় পড়েছে উদ্ধারকারি দল। আধুনিক যন্ত্র এনে সকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছিল উদ্ধারকারি দল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টি কমলে ফের শুরু হবে উদ্ধার কাজ।
উদ্ধারকারিরা মনে করছেন এখনও ভিতরে কেউ আটকে থাকতে পারেন। গতকালের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জানান ওই গোডাউনে প্রায় ৫০-৬০ জন শ্রমিক সেই সময় কাজ করছিলেন।

Comments :0

Login to leave a comment