DYFI’s ‘Youth Josh’ Rally

ডিওয়াইএফআইয়ের যুব জোশ সমাবেশে যাবেন স্নাতক ডিগ্রিধারী রেল হকারও

রাজ্য জেলা

প্রবীর দাস 

আগামী ২৯ নভেম্বর ডিওয়াইএফ আই উত্তর ২৪পরগনা জেলা কমিটির ডাকে বারাসত রথতলা মাঠে যুব জোশ সমাবেশ হতে চলেছে। সমাবেশকে সফল করে তুলতে শনিবার হাসনাবাদ শিয়ালদহ সেকশনের হাসনাবাদ থেকে বারাসত এবং বনগাঁ শিয়ালদহ সেকশনের বনগাঁ থেকে দমদম পর্যন্ত ট্রেনের নিত্যযাত্রীদের সাথে মত বিনিময়,দাবি সম্বলিত লিফলেট বিলি ও সমাবেশে যাওয়ার আহ্বান জানান যুব নেতৃবৃন্দ।
বিভিন্ন রেলস্টেশনগুলিতে প্রচার কর্মসূচি চলে। প্রচার চলাকালীন বহু ট্রেনযাত্রী তাদের দৈনন্দিন নানান সমস্যার কথা তুলে ধরেন।
স্নাতক ডিগ্রি নিয়ে ফল বিক্রি করে সংসার অতিবাহিত করে অল্পবয়সী এক হকার যুব নেতৃবৃন্দের কাছে জানায় বাড়িতে অসুস্থ মা। যেভাবে হকার উচ্ছেদ শুরু হয়েছে তাতে তার গোটা পরিবার উদ্বিগ্ন। বললেন, একদিন না ট্রেনে ফল নাই বেচলাম। যাব আপনাদের সমাবেশে। লিফলেটে তো আমাদের জীবন যণ্ত্রণার কথা লেখা আছে। অবশ্যই যাব।

Comments :0

Login to leave a comment