Maharashtra

মহারাষ্ট্রে যুগলকে মারধর, গ্রেপ্তার ৮

জাতীয়

কটুক্তির প্রতিবাদ করায় মহারাষ্ট্রে আক্রান্ত যুবক যুবতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার। মহারাষ্ট্রের কার্লার একটি পার্কে একটি যুগল ছবি তুলছিলেন। তাদের কটাক্ষ করে কটুক্তি করতে থাকেন কয়েকজন যুবক। সেই ঘটনার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হন অভিযুক্তরা। মারধর করা হয় ওই যুগলকে। সামাজিকমাধ্যমে ভাইরায় হয় গোটা ঘটনার ভিডিও। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে অভিযুক্ত আটজনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে নাবালকও রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুগলকে লাঠি দিয়ে মারধর করা হচ্ছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উষ্কানি ছড়াতে মাঠে নেমেছে বিজেপি। ওই রাজ্যের বিজেপি নেতৃত্ব কৃতি সোমাইয়া সামাজিকমাধ্যমে লিখেছেন যারা আক্রান্ত হয়েছে তারা হিন্দু তারা আক্রমণ করেছেন তারা সংখ্যালঘু। 
উল্লেখ্য লাভ জিহাদের নাম করে বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই ধরনের ঘটনা বার বার সামনে এসেছে। সেই সব ক্ষেত্রে আরএসএস ঘনিষ্ট একাধিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Comments :0

Login to leave a comment