পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর শুক্রবার জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত’ ছবিযুক্ত ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন এসএসআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। ২৩ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র বিক্ষোভ চলে গত দু’মাস। গত ২৮ অক্টোবর রাজ্যে এসএসআর’র সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ নভেম্বর, রাজ্যে কমিশনের সিইও দপ্তর এক পোস্টে জানায় ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। দাবি এবং আপত্তি নেওয়ার পর্ব চলবে ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। ৮ জানুয়ারি দাবি এবং আপত্তি জানিয়ে জমা আবেদনের নিষ্পত্তি হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি। তবে কোন পরিস্থিতিতে এসএসআর স্থগিত করা হলো তা উল্লেখ করা হয়নি। এদিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ছবিসহ ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা স্পেশাল সামারি রিভিশনের যে কর্মসূচি আগামী ২৩ নভেম্বর, ২০২৬ থেকে শুরু হওয়ার কথা ছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা কর্মসূচিটি কবে শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
Special Summary Revision
এসএসআর স্থগিত রাজ্যে, জানালো ইসি
×
Comments :0