স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। প্রবেশের পরই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সকাল ৭:৩০ থেকে ৮:৩০ মধ্যে ওডিশার গোপালপুরের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, যা সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত গিয়েছিল।
ঘূর্ণিঝড়টি ওড়িশার ওপর দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে আগামী ৬ ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া জেলায় এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ৭০-২০০ মিমি। বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি ,৭০-১১০ মিমি হওয়ার সম্ভাবনা। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। হওয়ার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা। শনিবার সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি, ৭০-১১০মিমি হওয়ার সম্ভাবনা। রবিবার ও সোমবার সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া।
শুক্রবার উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মালদা জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি ,৭০-১১০ মিমি হওয়ার সম্ভাবনা। এছাড়াও, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি।
মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি, ৭০-১১০ মিমি হওয়ার সম্ভাবনা খুব বেশি। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা। রবি এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূলের বাইরে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments :0