Nalhati Quarry

নলহাটির খাদানে পাথর চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের

জেলা

হাসপাতালের বাইরে শ্রমিকরা।

খাদানে কাজ করতে গিয়ে ফের মৃত্যু শ্রমিকদের। এবারের ঘটনা শুক্রবার দুপুরে নলহাটি থানার বাহাদুরপুর শিল্পাঞ্চলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত শ্রমিকদের নাম লোকমান শেখ(৪৫)। বাড়ি নলহাটির থানার বৈধরা গ্রামের বাগান পাড়ায়। মৃত অপর শ্রমিকের নাম নাজাদুল শেখ (৪৭)। বাড়ি ঝাড়খন্ডের পাকুড়ে। 
এদিন পাথরে ড্রিল করার সময় ধস নেমে পাথরের আঘাতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। খাদানে কাজ করা শ্রমিকরাই আহতদের উদ্ধার করে নলহাটি থানা ও হাসপাতালে নিয়ে যান। 
শ্রমিকরা জানান, খাদানে ১১ জন শ্রমিক কাজ করছিল। তার মধ্যে ৬ শ্রমিক ড্রিল করছিলেন। সেই সময় হঠাৎ পাথরের চাঁই পড়ে দু'জনের উপর। ফলে ২০ ফুট ফুট গভীর খাদে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়। দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আহত পাঁচ  শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, এখনও পর্যন্ত মালিক পক্ষের কেউ দেখতে আসেননি। আমরা এর বিচার চাই। এদের মৃত্যুতে পরিবারের যথেষ্ট ক্ষতি হলো। ফলে মালিক পক্ষকে এর ক্ষতিপুরণ দিতে হবে।  ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিক সরকারও।

Comments :0

Login to leave a comment