রাজস্থানের জয়পুরে, বাড়িতে বানানো নুডলস খেয়ে সাত বছর বয়সী একটি মেয়ের মৃত্যু হয়েছে। তার দিদি অসুস্থ হয়ে পড়েছে। পুলিশের সন্দেহ খাদ্যে বিষক্রিয়ার ঘটনা হতে পারে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে পিহু কুমাবত এবং দিব্যাংশী নামের দুই বোন বাড়িতে একা নুডলস তৈরি করছিল। তারা দুজনেই নুডলস খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল। এক বোনের মৃত্যু হয়েছে, অন্যজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টা নাদাগ তাদের মা বাড়ি ফিরলে, বড় বোন দিব্যাংশী ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করে। কিন্তু পিহু অচেতনই থেকে যায়। পরিবার সঙ্গে সঙ্গে দুই বোনকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক পিহুকে মৃত ঘোষণা করেন। দিব্যাংশীকে হাসপাতালে চিকিড়সার পর ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় খাদ্যে বিষক্রিয়ার ইঙ্গিত পাওয়া গেলেও, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ পরীক্ষার জন্য নুডলসের নমুনা একটি ল্যাবে পাঠায়। আধিকারিকরা জানিয়েছেন, নিহতের ভাই গোবিন্দ অসুস্থতার কারণে গত দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর এই ঘটনা খুবই বেদনাদায়ক। এর নেপথ্যে অন্য কোনও চক্রান্ত রয়েছে কিনা পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে।
Noodles in Jaipur
রাজস্থান নুডুলস খেয়ে মৃত্যু সাত বছরের মেয়ের
×
Comments :0