BJP youth leader from Dabgram-Phulbari arrested in connection with gold theft case

সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি-র বিজেপির যুব নেতা

জেলা

সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিজেপির যুব নেতাকে। ধৃতের নাম নয়ন সরকার। সে ডাবগ্রাম ফুলবাড়ি তিন নম্বর মন্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক। অভিযোগ সোনা সহ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় যুক্ত রয়েছে নয়ন। চুরির অভিযোগ দায়ের হবার পরেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপরেই অভিযান চালিয়ে বিজেপি যুবনেতা নয়ন সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের দুইজনের মধ্যে একজন নাবালক। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শিলিগুড়ি হাসমিচকের একটি সোনার দোকারনের মালিক অয়ন মাইতিকেও গ্রেপ্তার করা হয়। ধৃত সোনার দোকানের মালিক পূর্ন চয়নপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment