Jaigaon Alipuduar CITU

উচ্ছেদের মুখে চা শ্রমিকরা, জয়গাঁওয়ে মীনাক্ষী সহ সিআইটিইউ নেতৃবৃন্দ

জেলা

আলিপুরদুয়ারের জয়গাওঁয়ে উচ্ছেদের মুখে থাকা শ্রমিকদের সঙ্গে মীনাক্ষী মুখার্জি সহ সিআইটিইউ নেতৃবৃন্দ।

জয়গাঁওয়ে উচ্ছেদের মুখে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মীনাক্ষী মুখার্জি সহ সিআইটিইউ নেতৃবৃন্দ। উচ্ছেদের বিরুদ্ধে তাঁরদের আন্দোলনকে সংহতি জানায় সিআইটিইউ’র প্রতিনিধিদল।
জয়গাঁওয়ে ল্যান্ড পোর্ট নির্মাণকে কেন্দ্র করে উচ্ছেদের মুখে চা-শ্রমিকরা। চা বাগানের প্রায় ৩০ একর জমিতে দীর্ঘদিন ধরে রয়েছে তাঁরা। 
এদিকে উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে সামিল হওয়ায় গত ২ নভেম্বর স্থানীয় ১১ জন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। 
সিআইটিইউ-এর প্রতিনিধিদলে ছিলেন কিশোর দাস, ময়ূখ বিশ্বাস, বিকাশ মাহালী, আশা ছেত্রী প্রমুখ।
সিআইটিইউ নেতৃবৃন্দ বলেছেন, রাজ্যে নতুন সরকার আসার পরই আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে ল্যান্ড পোর্ট নির্মাণ ঘিরে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু হয় অবস্থান এবং আন্দোলনও। প্রশাসনের এই উচ্ছেদ প্রক্রিয়াকে বেআইনি বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। এখনও উচ্ছেদের আশঙ্কায় প্রায় চার মাসেরও বেশি সময় ধরে ধর্নায় বসে রয়েছেন প্রায় ৮০টি পরিবারের সদস্যরা। 
এই বাসিন্দারা শ্রমিক নেতৃত্বৃন্দকে জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা এই এলাকায় বসবাস করছেন। এখানেই তাঁদের কর্মজীবন ও জীবিকা। ল্যান্ড পোর্ট নির্মাণের জন্য জমি ছাড়তে হলে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ এবং উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
দীর্ঘদিনের বসতভিটে, জীবিকা ও পুনর্বাসনের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা এখনও চলছে।

Comments :0

Login to leave a comment