দিল্লিতে ফের বাড়ছে এইচ ‘ওয়ান এন ওয়ান’ ভাইরাস বা সোয়াইন ফ্লু-র দাপট। চলতি বছরে এখনও পর্যন্ত শহরে ১,৭৭৭টি ‘এইচ ওয়ান এন ওয়ান’ সংক্রমণ‘ আক্রান্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দিল্লির স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং জানান, হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর আগে আম আদমি পার্টির দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ সংক্রমণের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পরিস্থিতি ‘উদ্বেগজনক’ এবং সংক্রমণ ‘করোনার মতো ছড়াচ্ছে’। তবে বিশেষজ্ঞদের মতে, এই সংক্রমণ করোনা ভাইরাসের মতো নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সোয়াইন ফ্লু-র উপসর্গ মৃদু থাকে।
‘এইচ ওয়ান ওন ওয়ান’ মূলত কাশি, হাঁচি বা কথা বলার সময় সংক্রমণ ছড়ায়। পরিবারের সদস্যদের মধ্যে সহজেই সংক্রমণ হতে পারে। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, মাথাব্যথা, শরীর ও গাঁটে ব্যথা, ক্লান্তি এবং নাক দিয়ে জল পড়া। কিছু ক্ষেত্রে বমি বা ডায়রিয়াও হতে পারে।
চিকিৎসকদের মতে, বয়স্ক মানুষ, পাঁচ বছরের কম শিশু, গর্ভবতী মহিলা এবং হৃদ্যন্ত্র, ফুসফুস, কিডনি বা লিভারের সমস্যায় থাকা ব্যক্তিদের ঝুঁকি বেশি। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দীর্ঘদিন জ্বর বা জ্বর ফিরে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
২০০৯ সালের পর থেকেই ভারতে প্রতি বছর ‘এইচ ওয়ান এন ওয়ান’ সংক্রমণ দেখা যাচ্ছে। দিল্লিতে ২০১৫, ২০১৯ ও ২০২৪ সালে বড় সংক্রমণের ঢেউ এসেছিল। তবে ২০২৪ এবং ২০২৬ সালে দিল্লিতে সোয়াইন ফ্লু-তে কোনও মৃত্যুর খবর নেই। চিকিৎসা ব্যবস্থার উন্নতি, দ্রুত চিকিৎসা এবং মানুষের মধ্যে কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়াকে এর সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
Swine Flu Delhi
দিল্লিতে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ১৭৭৭, সব হাসপাতালে সতর্কতা
×
Comments :0