lightning strike

বাজ পড়ে রাজ্যে ৩ কৃষকের মৃত্যু

রাজ্য জেলা

সোমবার বিকালে বজ্রপাতে মৃত্যু হলো দুইজনের। আশঙ্কাজনক অবস্থায় দুইজনের চিকিৎসা চলছে। সোমবার বিকালে হাওড়া জগৎবল্লভপুরে মাঠে চাষ করার সময়ে প্রবল বজ্রপাতে মাঠেই মৃত্যু হয় মাজু হরিনারায়ণপুরের দুই বাসিন্দা মানবেন্দ্র মন্ডল ও অনুপ করের। দুইজনই পেশায় কৃষক ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত বলে জানান হয়।
মৃত্যুর খবর হরিনারায়ণপুরের বাড়ি পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়েই হরিনারায়ণপুরে মৃতদের বাড়িতে পৌঁছান স্থানীয় পার্টি নেতৃবৃন্দ। মৃত মানবেন্দ্র মন্ডল স্থানীয় গ্রাম পঞ্চায়েতে পার্টি প্র তীকে নির্বাচিত প্রাক্তন সদস্য। তাঁর স্ত্রীও পঞ্চায়েত সদস্য ছিলেন।
এদিন দুপুরে বড়জোড়া দেউচা গ্রামের কৃষক তপন বড়ু বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। অপর একটি ঘটনায় বজ্রপাতে দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। এদিন দুপুরে বড়জোড়া এলাকায় বৃষ্টি হয়। সেই সময় দেউচা গ্রামের বাসিন্দা তপন বড়ু জমিতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ির বেশ খানিকটা আগেই আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই সময়ই বড়জোড়ার ভুবনেশ্বর শিবমন্দিরের সামনে গরু চরাচ্ছিলেন বুধন ঘোষ ও ভৃগুরাম ঘোষ। বজ্রপাতে গুরুতর আহত হন দুজনেই। দুজনকেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment