বোর্ড মিটিং বাতিল! ভদ্রেশ্বরের পর এবার চন্দননগর। ৬ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ,বাকিরা ও কি সেই পথে! ইঙ্গিত সেরকমই। শুক্রবার ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ আর তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। এবার চন্দননগর কর্পোরেশনের ছয় জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। যাদের মধ্যে রয়েছেন আগেই পদ ছেড়ে দেওয়া ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালও। শুক্রবার অনেক রাত পর্যন্ত চন্দননগর রবীন্দ্র ভবনে তৃণমূল কাউন্সিলররা বৈঠক করেন। ইন্দ্রনীল সেনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল অম্ল মধুর সেই কাউন্সিলররা বৈঠকে বসেন। যাদের মধ্যে ছিলেন মেয়র রাম চক্রবর্তী। আজকের বোর্ড মিটিং বাতিল করা হয়। অন্যদিকে ইন্দ্রনীল সেনের সঙ্গে যারা থাকতেন সেই ছয় কাউন্সিলর চন্দননগর কর্পোরেশনের কমিশনার কে মেইল করে তাদের পদত্যাগ পাঠিয়ে দেন বলে খবর। চন্দননগর বিধানসভার মধ্যে রয়েছে ৩৩ টি ওয়ার্ড। যার মধ্যে দুটি ওয়ার্ড সিপিআই(এম) এর। বাকি ৩১ টা তৃণমূলের ছিল। ভদ্রেশ্বর পৌরসভার ২২ টি ওয়ার্ডই ছিল তৃণমূলের দখলে। বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। কাউন্সিলর পদ ছেড়ে দিতে চাইছেন অনেকেই। শুক্রবার রাতে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে তৃণমূল কাউন্সিলরদের মধ্যে। মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যে বোর্ড মিটিং হত তা বাতিল করা হয়েছে। পদত্যাগের বিষয়ে যা সিদ্ধান্ত সেটা পরে জানিয়ে দেওয়া হবে। চন্দননগরের তৃণমূলের কাউন্সিলর পার্থ দত্ত বলেন, একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাই সবাই মিলে আলোচনা হয়েছে।
১৭ নাম্বার ওয়ার্ডের সিপিআই(এম) কাউন্সিলর অশোক গাঙ্গুলী জানান চন্দননগরের নাগরিকদের পরিষেবার জন্য দেয়ার জন্য আমরা সব সময় দায়বদ্ধ। শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন কাউন্সিলর নাকি ইমেইল মারফত তাদের পদত্যাগ পত্র পাঠিয়েছে। কিন্তু এইভাবে তো পদত্যাগ করা যায় না। আজ একটা সংখ্যাগরিষ্ঠ বোর্ড তার বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো না, কেন হলো না তা লিখিত এখন অব্দি কোন কিছু জানতে পারিনি। পালা বদলের পরে কাউন্সিলরদের পদত্যাগের একটা হিড়িক লেগেছে সারা রাজ্যে। তাতে চন্দননগরেরও নাম যুক্ত হচ্ছে। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত যদি কারোর বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ থাকে। চন্দননগরের সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধেই তদন্ত হোক যারা দোষী তারা শাস্তি পাবে। আর চন্দননগরের মানুষ ও জানতে পারবে কি দুর্নীতি হয়েছে।
Chandannagar Municipality
চন্দননগর পৌরসভার ৬ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ
×
Comments :0