শুক্রবার পাঞ্জাবের জলন্ধরে আম আদমি পার্টির এক নেতাকে গুলি করে খুনের অভিযোগ। মৃতের নাম লাকি ওবেরয়। পুলিশ জানিয়েছে মডেল টাউনের গুরুদ্বার সাহেবের বাইরে আপ নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্য দিবালকে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
পুলিশের বক্তব্য ওবেরয় গুরুদ্বারের বাইরে তাঁর গাড়ি পার্কিং করছিলেন, ঠিক তখনই একটি দুই চাকার গাড়িতে করে আসা হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঞ্জাব পুলিশের ডিজিপি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনের টাওয়ার ট্রাক করে ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে যে সমস্ত তত্ত্ব উঠে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সমাধান করে অভিযুক্তদের শাস্তি দেবে পাঞ্জাব পুলিশ।’’
Punjab
জলন্ধরে আপ নেতাকে গুলি করে খুনের অভিযোগ
×
Comments :0