Birbhum

মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, নির্যাতিতা’র বিষ পানে চাঞ্চল্য বীরভূমে

রাজ্য জেলা

গভীর রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নানুরে। অস্ত্র হাতে অভিযুক্তরা মহিলার উপর শারিরীক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। আর নির্যাতনের শিকার মহিলা সামাজিক সন্মান হানির ভয়ে বিষ খেয়ে আত্বহত্যার চেষ্টা চালায়। বর্তমানে মহিলা চিকিৎসাধীন বোলপুর হাসপাতালে। ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার এক। অভিযুক্তের তালিকায় আরও দুজন রয়েছে বলে জানা গেছে। তাদের খোঁজে তল্লাশী চলছে। 
ঘটনাটি ঘটেছে গত ৫ অগস্ট। অভিযোগ, ঘটনার দিন রাত বারোটার পর কয়েক জন যুবক বাড়ির পাঁচিল টপকে মহিলার বাড়ির ভিতরে ঢোকে। সেই সময় শৌচাগারে যাওয়ার জন্য মহিলা ঘর থেকে বেরিয়ে এলে তাঁর মুখ চেপে ধরে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘুমিয়ে থাকা স্বামীর তন্দ্রা কাটলে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে তিনি বেরিয়ে আসেন। তখন স্ত্রীর চিৎকার শুনতে পান। চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্বামী। তাঁকে দেখতে পেয়েই অভিযুক্তেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্যাতিতা মহিলার স্বামীর দাবি,‘‘গ্রামের কয়েক জন যুবক তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। লোকলজ্জার ভয়ে ঘটনার পর থেকেই স্ত্রী মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ৬ আগস্ট রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।’’ পরিবারের সদস্যেরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাতে শেখ হাসান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment