তিন একর আম বাগানে ফল নেই। অপেক্ষা করে লাভ হয়নি একটুও। কোনও গাছে আম নেই।
মহারাষ্ট্রের দেবগড় এলাকার অ্যালফনসো আম উৎপাদক কমল ওয়ালকে এমনই কঠিন অভিজ্ঞতা জানিয়েছেন সংবাদসংস্থাকে।
মহারাষ্ট্রের দেবগড় অ্যালফনসো আম উৎপাদনে সবচেয়ে এগিয়ে। বিশ্বে অ্যালফ্যানসোর খ্যাতি ‘আমের রাজা’ নামে। এবার সেই অঞ্চলে আম নেই।
কৃষকরা সংবাদমাধ্যমে বলেছেন, জানুয়ারিতে দিন এবং রাতের তাপমাত্রায় ফারাক দেখে বোঝা যাচ্ছিল সমস্যা হবে। মুকল আসেনি প্রায়। পরের সমস্যা হয়েছে এপ্রিল-মে মাসে। কৃষকরা বুঝে যান সর্বনাশ হয়ে গিয়েছে। আম হবে না।
ভারত বিশ্বে সবচেয়ে বড় আম উৎপাদক দেশ। প্রায় ২ কোটি ৮০ লক্ষ মেট্রিক টন আম হয় ভারতে। বাজার সমীক্ষক সংস্থা ক্রাইসিল-র এই হিসেবের পাশাপাশি অনুমান ছিল অ্যালফ্যানসো আমের বাজার বাড়ারও।
ভারতে আমের বাজারে লেনদেন হয় প্রায় ২২ হাজার ১৮০ কোটি টাকা। ২০৩১ সালে এই বাজার বেড়ে ৩২ হাজার ৭৮০ কোটি টাকায় বেড়ে যাওয়ার অনুমান রয়েছে।
চলতি বছরে ‘এল নিনো‘ সমস্যার আগাম জানান দিয়েছিলেন আবহাওয়াবিদরা। সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বেড়ে যাওয়ার কারণে উষ্ণতা বাড়বে।
সরকারি সমীক্ষা জানিয়েছে মহারাষ্ট্রে দেবগড়ের মতো অ্যালফনসো উৎপাদক অঞ্চলে ফসলহানির মাত্রা ৮৫-৯০ শতাংশ।
Alphonso Maharashtra
মহারাষ্ট্রে শুকিয়ে গিয়েছে অ্যালফনসোর বাগান, মাথায় হাত কৃষকদের
×
Comments :0