Pushback Bangladesh

পুশব্যাক ঠেকাতে সীমান্তে নজদারিতে নামল বাংলাদেশের বিজিবি

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে বাংলাদেশি সন্দেহে ”হোল্ডিং সেন্টারে” আটক রাখা হয়েছে।  তাদের পুশব্যাক করা হবে বলে অনুমান করে সীমান্ত এলাকাগুলোতে পাহারা জোরদার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। 
সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে আসীন বিজেপি সরকার।
চলতি মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, বাংলাদেশকে দুই হাজার ৮৬০ জনেরও বেশি মানুষের জাতীয়তা যাচাই করার অনুরোধ জানিয়েছে ভারত সরকার ৷ ভারতের দাবি, ওই ব্যক্তিরা বাংলাদেশি এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছে ৷ এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ৬০তম ব্যাটালিয়ন রবিবার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় সচেতনতা প্রচারে নেমেছে৷ মাইক ব্যবহার করে সীমান্তের ওপর থেকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে সতর্ক থাকতে বলা হয় ৷ 
৬০তম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন, ’সীমান্ত এলাকার গ্রামগুলোতে আমরা মাইকিং শুরু করেছি, যাতে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, জোর করে ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে তারা যেন সতর্ক থাকেন।’
তিনি আরো জানান, ‘’সীমান্ত এলাকা জুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে৷ অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং মাদক ও অন্যান্য সামগ্রীর চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে৷''
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,০০০ কিলোমিটারেরও (২,৪৮৫ মাইল) বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে ৷ এ সব এলাকা দিয়ে ২০২৫ সালের মে মাস থেকে এ পর্যন্ত কয়েকশ মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় ৷

Comments :0

Login to leave a comment