পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে রাজ্যের ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতি নিয়োগ করেছে। সেখানে দেখা গেছে সব কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজেপি’র বিধায়ক বা সাংসদদের বিভিন্ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
কোনও কোনও বিধায়ক একাধিক কলেজের মাথায়। যেমন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জিকে দীনবন্ধু অ্যাড্রুজ কলেজ এবং কেকে দাস কলেজের পরিচালন সমিতির সভাপতি বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
একই কায়দায় তৃণমূলের আমলে বিধায়ক সাংসদের কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হতো। এই ঘটনায় পুরোনো জামা নতুন করে পড়ার অভিযোগ করলো ছাত্র সংগঠন এসএফআই ও অধ্যাপকদের সংগঠন ওয়েবকুটা। তাদের বক্তব্য পরিচলন সমিতির রাজনোতিকীকরণ বন্ধ করতে হবে।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, "এবিভিপি-বিজেপির সঙ্ঘী গুন্ডাদের তাণ্ডব রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে শুরু হয়ে গেছে। অন্যদিকে প্রশাসনিক গুন্ডামি করার জন্য পরিচালন সমিতির মাথায় বিজেপির লোকেদের বসানো হচ্ছে। আমরা বলেছিলাম রাজ্যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় পরিচলন সমিতির সভাপতি করা হোক শিক্ষাবিদ ও শিক্ষাঅনুরাগী মানুষজনকে। যারা কলেজে লেখাপড়ার উন্নতিতে মনোনিবেশ করতে পারবে।"
দেবাঞ্জনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলেও এই ধরনের পরিচলন সমিতির মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে থ্রেট কালচার ও ক্রাইম সিন্ডিকেট চলতো। একইভাবে বিজেপি তাদের আধিপত্য ও ক্রাইম সিন্ডিকেট চালানোর জন্য একই পন্থা অবলম্বন করেছে।
এসএফআই দাবি জানিয়েছে, অবিলম্বে পরিচালন সমিতির রাজনৈতিকরণ বন্ধ করতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের পরিচলন সমিতিতে যুক্ত করতে হবে।
পরিচালন সমিতির সভাপতি পদে শিক্ষাবিদ চাইছে ওয়েবকুটাও। কলেজ বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে থাকেন রাজ্যের রাজ্যপাল, সেই জায়গাতেও শিক্ষাবিদ থাকা উচিত বলে মনে করছে সংগঠনটি।
ওয়েবকুটার রাজ্য সভাপতি শুভময় দাশগুপ্ত বলেছেন, "আমরা চাই পরিচলন সমিতির সভাপতি হোক শিক্ষাবিদরা। এছাড়াও বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদেও শিক্ষাবিদদের রাখা উচিত।"
তিনি আরও বলেছেন, "রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিক্ষাঙ্গনে তৃণমূলের সময়ের পরিবেশ বদনালো হবে। কিন্তু এই ঘটনা থেকে স্পষ্ট যে তৃণমূলের কার্যকলাপের পুনরাবৃত্তি করছে তারা।"
BJP leaders at the helm of the college governing body; resentment in academic circles
কলেজের পরিচালন সমিতির মাথায় বিজেপি নেতারা, ক্ষোভ শিক্ষা মহলের
×
Comments :0