সুপ্রিম কোর্ট মঙ্গলবার সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তরুণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর বাতিল করেছে। এর পরেই, সিজেপির তরফে ৫ সেপ্টেম্বর নতুন করে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়।
‘ককরোচ জনতা পার্টি’-র নেতৃত্বে দেশজুড়ে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময়, অর্থাৎ ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে, প্রতিবাদের পর্বে এই সব এফআইআর দায়ের করা হয়েছিল। আদালতের তরফে বলা হয়েছে যে এই একই ঘটনায় যদি অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও এফআইআর থাকলে তার তদন্ত বন্ধ করে বিষয়টিকে সমাপ্ত হিসাবে গণ্য করা উচিত। সেইসঙ্গে, ওই ঘটনায় নতুন করে কোনও এফআইআর নথিভুক্ত না করার নির্দেশ ও দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে আদালত জানিয়েছে যে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের আইনি প্রতিকার চাওয়ার অধিকার ক্ষুণ্ণ না করেই, কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ তাদের আবেদনে উল্লিখিত ২,৮৭৩ জন ব্যক্তির বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করার স্বাধীনতা বজায় রাখবে।
সুপ্রিমকোর্টের এই শর্তটির বিষয়ে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, অভিযুক্ত ২,৮০০ জন দুর্ধর্ষ অপরাধী যদি সত্যিই বিক্ষোভস্থলে উপস্থিত থেকে থাকেন এবং ধর্ষণ, হত্যা বা অন্যান্য জঘন্য অপরাধ করে থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, তদন্ত করা উচিত।
'ককরোচ জনতা পার্টি' মঙ্গলবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, তারা ৫ সেপ্টেম্বর দিল্লিতে নতুন করে প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহার করেছে।
শুনানি চলাকালে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান যে, আন্দোলনকারী নেতাদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় সরকার তিনটি বিষয়ে নিশ্চয়তা দিয়েছিল।
প্রথম বিষয়টি ছিল যে, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যবর্তী ঘটনাগুলোর জেরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর বিষয়ে আর কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না। দ্বিতীয় বিষয়টি হলো, ওই ঘটনাগুলোর প্রেক্ষিতে নতুন করে কোনো এফআইআর দায়ের করা হবে না। তৃতীয় বিষয়টি ছিল আত্মহত্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে। সলিসিটর জেনারেল আদালতকে জানান, "সরকার তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল।"
সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে পুনরায় নিশ্চয়তা প্রদান এবং বেঞ্চ কর্তৃক সমস্ত এফআইআর বাতিল করার প্রেক্ষিতে, প্রধান বিচারপতি ৫ই সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিলের ডাক প্রত্যাহার করে নেন।
CJP cancels September 5th rally
আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বাতিলের পরই ৫ সেপ্টেম্বরের মিছিল বাতিল সিজেপি'র
×
Comments :0