CPI-M on Education Minister

নিট, সিবিএসই: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি সিপিআই(এম)’র

জাতীয়

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী পদে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এখনই পদত্যাগ করা উচিত তাঁর। 
শনিবার এই মর্মে প্রস্তাব গ্রহণ করেছে সিপিআই৯এম) কেন্দ্রীয় কমিটি। এদিন প্রস্তাবে বলা হয়েছে, মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’ বাতিল হোয়ায় ২২ লক্ষ ছাত্রছাত্রী দিশেহারা অবস্থায় রয়েছেন। সিপিআই(এম) তাদের পাশে রয়েছে। 
প্রস্তাবে ক্ষোভ জানানো হয়েছে সিবিএসই’র ফল ঘোষণা ঘিরে ব্যাপক গোলমালের ঘটনাতেও। সিবিএসই এবার দ্বাদশের ফল ঘোষণার জন্য ‘অন স্ক্রিন মার্কিং‘ চালু করে। বহু ছাত্রছাত্রীর ফলাফল তাদের স্কুলের বরাবরের নম্বরের সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি বলেছে, ১৭ লক্ষ ছাত্রছাত্রী সিবিএসই’র দ্বাদশে পরীক্ষা দিয়েছিল। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার তাদের অবস্থার প্রতি নির্বিকার।

Comments :0

Login to leave a comment