ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাননি সরকারের কোনও প্রতিনিধি। দ্রুত ত্রাণের ব্যবস্থার দাবিতে মানিকচক ব্লকের বিডিও-কে চিঠি দিলেন মালদহের সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা।
শনিবার গভীর রাতে প্রচন্ড ঝড়বৃষ্টিতে মানিকচক ব্লকের ভুতনির চরের উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অশোক নগর কলোনি লন্ডভন্ড হয়ে যায়। এরফলে এলাকার ৩০-৩৫ টি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
রবিবার মানিকচকে ব্লকের বিডিও-কে চিঠি দিয়ে সিপিআই(এম)-র মালদহ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা বলেছেন, ‘‘রবিবার ছুটির দিন হওয়ায় প্রশাসনের কোনও প্রতিনিধি বিপর্যস্ত এলাকায় যাননি। তাই দ্রুত সরকারি প্রতিনিধি বিপর্যস্ত এলাকায় পাঠিয়ে অবস্থার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা করা দরকার।’’
বিডিও-কে পাঠানো চিঠিতে ক্ষতিগ্রস্তদের তালিকাও দিয়েছেন সিপিআই(এম) নেতা। এই চিঠির কপি জেলা শাসককেও পাঠানো হয়েছে।
Bhutnir Char Squall
ভুতনির চরে ঝড়ের তাণ্ডব, ত্রাণের দাবিতে চিঠি বিডিও-কে
×
Comments :0