রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় পুলিশ গৃহবন্দি করে রাখছে দলের কর্মীদের। উত্তর প্রদেশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা।
১ সেপ্টেম্বর, মঙ্গলবার, দিল্লির রামলীলা ময়দানে সিপিআই’র ডাকে জন সমাবেশ হয়। 'পরিবর্তন প্রয়োজন' -এই বিষয়ের ওপর ভিত্তি করে সমাবেশে উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে দলের কর্মী-সমর্থক ও নেতাদের উপস্থিত হন।
রাজা অমিত শাহকে দেওয়া চিঠিতে জানিয়েছেন যে উত্তর প্রদেশে ফিরলে সে রাজ্যের পুলিশ বেআইনিভাবে সিপিআই কর্মীদের আটক করে। সমাবেশে হাজির নেতাদের গৃহবন্দি করে রাখে।
অমিত শাহকে লেখা এই চিঠিতে রাজা বলেছেন, সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নিয়েই রামলীলা ময়দানে সভা হয়। কিন্তু উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় স্থানীয় পুলিশ সিপিআই নেতা ও কর্মীদের হয়রানি করছে। বেআইনিভাবে গৃহবন্দি করে রাখে। আলিগড়, হাথরস, গাজিয়াবাদ, সম্বহল, শাহজাহানপুর এবং আরও কয়েকটি জেলা থেকেও এই খবর এসেছে।
রাজা বলেন যে, কিছু জেলায় পুলিশ দিল্লির সমাবেশে অংশ না নেওয়ার জন্য হুমকি দিয়েছিল। পুলিশের নিন্দা করে রাজা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে হস্তক্ষেপের আহ্বান জানান।
গত ৩১ আগস্ট সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনেও রাজা বিষয়টি অ-গণতন্ত্রিক বলেছেন।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, সিপিআই তাদের সমাবেশ কর্মসূচি সম্পন্ন করে। এই সমাবেশে বক্তারা বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল করা হচ্ছে। জনমতকে উপেক্ষা করা হচ্ছে।
বক্তারা বলেন, দমন-পীড়নের মাধ্যমে ভিন্নমত দমানো হচ্ছে। উল্লিখিত বিষয়গুলো নিয়ে দলের দেশব্যাপী প্রচারের অংশ হিসেবেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
CPI Ramleela Maidan
দিল্লিতে সমাবেশ সিপিআই’র, যোগীর ধরপাকড়ে চিঠি শাহকে
×
Comments :0