কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়নের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর তল্লাশির ঘটনার তীব্র নিন্দা করলো সিপিআই(এম)। বুধবার ভোরে কান্নুর এবং তিরুঅনন্তপুরমে বিজয়নের বাসভবনে কেন্দ্রীয় সংস্থার এই অভিযানকে ‘বিরোধী নেতাদের ওপর বিজেপি সরকারের পরিকল্পিত আক্রমণ’ বলেছে আক্রমণ করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে টি বীণার সংস্থা 'এক্সালজিক'-এর সাথে সিএমআরএল (CMRL) কোম্পানির বেআইনি আর্থিক লেনদেন মামলার তদন্তে এই তল্লাশি চালানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই ঘটনার পরই দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা বিজয়নের সমর্থনে সরব হয়েছেন।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই অভিযানের তীব্র নিন্দা করেছেন। তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধী শিবিরের নেতাদের ভয় দেখানোর যে চেষ্টা বিজেপি করছে, তার সামনে সিপিআই(এম) বা পিনারাই বিজয়ন কেউই মাথা নত করবেন না।
একই সাথে তিনি রাজ্যের বর্তমান কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF) সরকারকে কাঠগড়ায় তুলে প্রশ্ন করেন, ‘এই ইডি রেইডের পেছনে কি ইউডিএফ সরকারেরও কোনো যোগসাজশ রয়েছে?’
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সাংসদ জন ব্রিটাসও এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কেরল সিপিআই(এম) নেতৃত্ব এই ঘটনায় বিজেপি ও কংগ্রেসকে নিশানা করেছে।
ইডি অভিযানের খবর সামন আসতেই কেরালা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কান্নুর এবং তিরুঅনন্তপুরমে পিনারাই বিজয়নের বাসভবনের সামনে বিপুল সংখ্যায় সিপিআই(এম) কর্মী-সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি সংহতি প্রকাশ করেন। একই সাথে কোঝিকোড়ে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পিএ মহম্মদ রিয়াসের বাড়ির সামনেও দলীয় কর্মীরা জমায়েত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
CPIM KERALA
ইডি অভিযানের বিরুদ্ধে পিনারাই বিজয়নের পাশে সিপিআই(এম), কংগ্রেস-বিজেপি আঁতাতের অভিযোগ
বিজয়নের বাড়ির বাইরে দলীয় কর্মীদের জমায়েত
×
Comments :0