খেজুরির হেঁড়িয়াতে সিপিআই(এম) অফিসে বুধবার রাতে হামলা হয়। পার্টি অফিসের সামনে থাকা ব্যানার,পতাকা ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা। জানালার কাঁচ ভাঙা হয়। আর এই হামলায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগ উঠছে। বুধবার বিজেপির বিজয় মিছিল ছিল। পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করেন বিজেপির বিজয় মিছিলে নির্বাচিত বিধায়কের উপস্থিতিতেই এমন হামলার ঘটনা ঘটেছে।
সিপিআই(এম) নেতা হিমাংশু দাস বলেন, " নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সারা রাজ্যে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ চলছে। এখন শ্রমজীবী মানুষের অফিসে আক্রমণের কাজ শুরু করে দিল বিজেপি।"
ঘটনার কথা জানার পরেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে অবগত করিয়েছেন সিপিআই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। এদিকে এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সিপিআই(এম) হেঁড়িয়া জোনাল সাংগঠনিক কমিটির উদ্যোগে মিছিল হয় হেঁড়িয়াতে। এই ঘটনার দোষীদের শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে। উপস্থিত ছিলেন হিমাংশু দাস, বিষ্ণুহরি মান্না, চিত্ত দাস, গোকুল ঘোড়াই, জাকির হোসেন মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Khajuri CPI(M) office attacked
সিপিআই(এম) অফিসে হামলা, শাস্তির দাবি মিছিল ও ডেপুটেশন খেজুরিতে
খেজুরির হেঁড়িয়াতে মিছিল।
×
Comments :0