Durand Final 2026

মোহনবাগানকে চুরমার করে ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের

খেলা

মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড জিতল ইস্টবেঙ্গল। ২২ বছর পর ইস্টবেঙ্গল ডুরান্ড চ্যাম্পিয়ন হলো। হ্যাটট্রিক করলেন লালরিনডেকা এডমুন্ড। ইস্টবেঙ্গলের হয়ে অপর গোলটি করেন বিপিন। মোহনবাগানের মনবীর একটি গোল শোধ দেন। 
রবিবার যুবভারতীতে ২২ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই ফলাফল ছিল ৪-১। বস্তুত প্রথমার্ধেই ম্যাচ শেষ!
হাবাসের প্রত্যাবর্তন একটি বড় ঘটনা। এবার ডুরান্ডে খুবই কঠিন ক্রীড়াসূচি ছিল। দু’দলই ক্লান্ত। হাবাসের কৌশল ছিল প্রথামার্ধেই আক্রমণাত্মক হয়ে ওঠা। মোহনবাগান কার্যত সেখানেই পিছিয়ে পড়ে। 
এডমুন্ড তৃতীয় ভারতীয় হিসেবে ফুটবলের বড় টুর্নামেন্টের ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করলেন। এর আগে এই কৃতিত্ব ছিল বাইচুং ভুটিয়া, ইস্টবেঙ্গলের হয়ে। অন্য জন কিয়ান নাসিরি, মোহনবাগানের হয়ে। 
মোহনবাগানের মাঝমাঠের দুর্বলতা ধরা পড়েছে বারবার। ইস্টবেঙ্গল দলগত সমন্বয়ে অনেক এগিয়ে ছিল।
এই নিয়ে ১৭ বার ডুরান্ড জয়ী হলো ইস্টবেঙ্গল, ছুঁয়ে ফেলল মোহনবাগানকে।

Comments :0

Login to leave a comment