Extotion of Fishing Folk

গঙ্গায় তোলাবাজি, কালিয়াচকে স্মারকলিপি মৎস্য অধিকর্তাকে

জেলা

ছবি প্রতীকী।

গঙ্গায় মাছ ধরলেও দিতে হচ্ছে তোলা। ভয় দেখিয়ে তোলা হচ্ছে টাকা। কালিয়াচক-২ ব্লকের  কামালতিপুরঘাট ও সুকুল্লাপুরঘাট এলাকায় মৎস্যজীবীদের এই সমস্যা নিরসনের দাবি তুলল পশ্চিমবঙ্গ  মৎস্যজীবী সমিতি। 
সংগঠনের মালদহ জেলা কমিটির পক্ষে জেলা মৎস্য অধিকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় শনিবার। দেওয়া হয় স্মারকলিপি। 
স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি একরাম হোসেন, রাজ্য সম্পাদক রবি হালদার, ‌জেলা কার্যকরী সভাপতি প্রবাস হালদার সহ সমিতির শতাধিক মৎস্যজীবী ও মৎস্যশ্রমিক। 
অধিকর্তা আশ্বাস দিয়ে বলেন যে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। অবৈধ তোলাবাজি বন্ধ করতে ব্যবস্থা নেবেন। 
এই স্মারকলিপির অনুলিপি জেলা শাসক, পুলিশ সুপার, কালিয়াচক-২ ব্লকের বিডিও ও মোথাবাড়ি থানার ওসি-কে দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment