জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহা নির্দেশক হলেন বর্ষা অশোক আগলাওয়ে। ১৭৬ বছরের ইতিহাসে দেশের এই শীর্ষস্থানীয় ভূ-বিজ্ঞান বিষয়ক সংস্থার প্রধান হিসেবে কোনও মহিলা এই প্রথম দায়িত্ব নিলেন। শেষ দুই বছর ধরে এই পদে ছিলেন অসিৎ সাহা।
তিন দশকেরও বেশি সময় ধরে জীবাশ্মবিদ হিসাবে কাজ করছেন ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্সে কাজ করার পর ১৯৯২ সালে তিনি জিএসআই-তে যোগ দেন। সম্প্রতি তিনি কলকাতায় জিএসআই-এর পূর্বাঞ্চলীয় বিভাগের প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, "গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান ও খনিজ নিরাপত্তার বিষয়ে সরকারের অগ্রাধিকারের সঙ্গে জিএসআই তাদের
কর্মসূচিগুলির যোগসূত্র করে তুলবে।"
Comments :0