Cuba USA Left Parties

কিউবায় মার্কিন অবরোধের নিন্দা বামপন্থীদের, প্রশ্ন মোদী সরকারের নীরবতায়

জাতীয়

আন্তর্জাতিক আইন ভেঙে কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। কিউবায় পেট্রোলিয়াম সরবরাহ বন্ধ করতে চাইছে। ভারতকে আমেরিকার এই নিষেধাজ্ঞার নিন্দা জানাতে হবে। 
কিউবার ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে একথা বলেছে বামপন্থী পাঁচ দল। সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি’র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক সাধারণ সম্পাদক জি দেবরাজন বিবৃতিতে সই করেছেন।
কিউবার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা নতুন নয়। নতুন নয় অর্থনৈতিক অবরোধ। সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা বলেছে যে দেশ কিউবাকে তেল সরবরাহ করবে তাকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।  
বামপন্থী দলগুলি বলেছে, ৬৭ বছর ধরে আমেরিকা সমাজতান্ত্রিক কিউবাকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অবরোধ থেকে বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোকে গোপনে হত্যার চেষ্টা চালানো হয়েছে। সন্ত্রাসবাদী আক্রমণ করানো হয়েছে। কিন্তু কিউবার জনগণ এই সব প্রয়াসই ব্যর্থ করেছেন। 
বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে আসীন হয়ে জাতীয় সুরক্ষা নীতি ঘোষণা করেছেন। কিউবাকে ফের অস্থির করার লক্ষ্য স্পষ্ট হয়েছে সেই ঘোষণায়। 
বামপন্থী দলগুলি বলেছে, কিউবার জনতা বীরত্বের সঙ্গে প্রতিরোধ করে চলেছেন। নতুন প্রয়াসও রুখে দেবেন তাঁরা।

Comments :0

Login to leave a comment