weather

ভারী বৃষ্টি দক্ষিণ থেকে উত্তরের জেলায়

রাজ্য কলকাতা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উত্তর উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায়তৈরী হওয়া নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উত্তর উপকূল, ঝাড়খণ্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কিছু জেলায় ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও বীরভূম জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্তু বৃষ্টি হবে বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায়। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সতর্কতা দেয়নি হাওয়া অফিস। 
মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার কমলা সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হবে দার্জিলিঙ, কালিংপঙ ও কোচবিহার। উত্তরের জেলা গুলিতে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত হবে বৃষ্টি।

Comments :0

Login to leave a comment