South Dinajpur

দক্ষিণ দিনাজপুর কফ সিরাপ সহ বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজ্য জেলা

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও মালদা জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিশাল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ এবং প্রায় ২.৪১ কোটি টাকা নগদ এবং সোনা উদ্ধার করেছে। এই পাচার চক্রের সঙ্গে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার চক্রের হদিস পেয়ে দুই কোটি চল্লিশ লক্ষের বেশি অবৈধ টাকা ও নয় হাজার বোতল নেশার কফ সিরাফ উদ্ধার করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার অভিশেখ গুপ্তা বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠকে জানান রবিবার রাতে এক জন ড্রাগ পাচারকারি অপরাধীকে গঙ্গারামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ড্রাগ পাচার সহ অবৈধ লেনদেনের ব্যাপারে তদন্তে জিজ্ঞাসাবাদ করতেই এই বিপুল  অর্থ ও কফ সিরাফের হদিস পাওয়া যায়। তিনি বলেন রবিবার রাতেই মালদা পুলিশের সাহায্যে হানা দিয়ে মালদা জেলার একটি গোডাউন থেকে এই বিপুল অবৈধ অর্থ সহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। তিনি  বলেন, এছাড়াও ওই গোডাউন থেকে একটি টাকা গোনার মেশিন, একটি চারচাকা গাড়ি, সাতটি মোবাইল, কুড়ি গ্রাম সোনা পাওয়া যায়। এই ঘটনার সঙ্গে যুক্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আমরা কিছুদিন ধরে ড্রাগ পাচার চক্রের সন্ধানে নজর রাখছিলাম এবং কয়েকদিন আগেও হরিরামপুর থানার এলাকা থেকে প্রায় পনেরোশো কফ সিরাফ উদ্ধার হয়। সেই সুত্র ধরে এগিয়ে গোপনে আমাদের সাফল্য এসেছে। তিনি বলেন ধৃতদের আজ বালুরঘাট আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হবে।

Comments :0

Login to leave a comment