ইরান এবং আমেরিকা বোঝাপড়া চূড়ান্ত করার পথে। দু’পক্ষের মতামত কাছাকাছি আসছে।
শনিবার বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘায়েই।
এদিনই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘‘ইরান কেবলমাত্র নিজের দেশের মানুষের ন্যায্য অধিকারের পক্ষে সওয়াল করছে।’’
তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে পেজেশকিয়ান বলেছেন, ‘‘ইতিহাস বলছে যে আমেরিকার সঙ্গে যে কোনও বোঝাপড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা থাকা জরুরি। কারণ বারবার কথার খেলাপ করে আমেরিকা।’’ তিনি বলেছেন, ‘‘কোনও যুদ্ধ কারও পক্ষে লাভজনক হয় না। আর এই সংঘাত থেকে আমেরিকার বিজয়ী হওয়ার কোনও সম্ভাবনা নেই।’’
এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের ঘোষণায় বলা হয়েছে, ‘‘মধ্য প্রাচ্যে, বিশেষ করে লেবাননে, সব ধরনের সংঘাত পাকাপাকি বন্ধ করার ওপর জোর দিচ্ছে তেহরান। এই বোঝাপড়ায় পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র নিয়ে আমেরিকার চাপিয়ে দেওয়া শর্ত মানতে নারাজ ইরান। সমঝোতা প্রক্রিয়ায় এই অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে।’’
ইরান বলেছে, পাকিস্তান মধ্যস্থতার কাজ করেছে। কাতারও সমঝোতা তৈরিতে সহায়তা করেছে। আগামী তিন-চার দিন কী হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
শনিবারও ইজরায়েল বোমা ফেলেছে লেবাননে। সে দেশের প্রতিরোধী গোষ্ঠী হেজবোল্লাকে খতম করার লক্ষ্য জানিয়ে নিরস্ত্র মানুষের বসতিতে বোমা ফেলছে ইজরায়েল। তা-ও আবার লেবাননের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করার পর।
USA IRAN
আমেরিকার মতলবে সতর্কতা রেখে সমঝোতায় এগচ্ছে ইরান
×
Comments :0