বাঁকুড়ার ইন্দাসে প্রতিবাদী ছাত্র আবদুল হাফিজের বাবা শেখ মহাম্মদ মাফিকের হত্যায় জড়িত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাদবপুর সহ রাজ্যের ক্যাম্পাস ক্যাম্পাসে বহিরাগত আরএসএস এবিভিপি সহ গেরুয়া দুষ্কৃতী বাহিনীর তাণ্ডবের বিচার এবং সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং এনটিএ ও এনইপি-২০২০ বাতিলের দাবিতে বাম ছাত্র সংগঠন সমূহের ডাকে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে মিছিল শেষ হয় কলেজ স্কোয়ারে। এসএফআই, পিএসইউ, এআইএসবি, এআইএসএফ, এআইএসএ, পিডিএসএফ, এআইডিএসও-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী বলেছেন, "যাদবপুর ক্যাম্পাস রাত দেড়টার সময় কি করতে গিয়েছিল? সিসিটিভি ফুটেছে দেখা গেছে বহিরাগতরা যাদবপুরে গেছে। তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র নয়। তাহলে এফআইআর হওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন। পরিকল্পিতভাবে আরএসএস-এবিভিপি ছাত্র সংসদ নির্বাচন না করে পেশি শক্তির দ্বারা লুম্পেন বাহিনীকে দিয়ে ক্যাম্পাস দখল করতে চাইছে। তারই অংশ হিসেবে শিক্ষা দপ্তরার নির্দেশিকায় পরিচালন সমিতির সভাপতি হিসাবে বিজেপির বিধায়ক সাংসদদের নাম দেখা গেছে।
তিনি বলেন, যাদবপুরের এমএলএ যাদবপুর বিশ্ববিদ্যালয় হামলার সময় নিজে থেকেছেন। প্ররোচনা দিয়েছেন। ঠিক একইভাবে বাকি ক্যাম্পাসগুলিতে স্থানীয় বিধায়করা যাতে দখল করতে পারে তারই কাজ করা হচ্ছে।
তাঁর অভিযোগ, এতদিন তৃণমূল যা করেছে একইভাবে বিজেপি ক্যাম্পাস দখল করতে চাইছে। আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচন হোক ছাত্র ছাত্রীদের ঠিক করুক ক্যাম্পাসে কারা থাকবে।
Comments :0