মুক্তধারা
বই
ফিদেল কাস্ত্রো কি আজও প্রাসঙ্গিক?
সুবিনয় মিশ্র
১৮ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
ফিদেল কাস্ত্রো এবং কিউবার বিপ্লবকে অনেক সময় সমার্থক হিসাবে ধরা হলেও আসলে তা নয় কারণ কিউবার বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল ফিদেলের রাজনৈতিক মঞ্চে অবতরণের অনেক আগে। তবে বিপ্লবের আগে ও পরে তার অভিমুখ ও রণকৌশল নির্ধারণে এবং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তাঁর অবদানের কারণে এবং সর্বোপরি হতদরিদ্র মানুষগুলির স্বপ্ন পূরণে তাঁর প্রয়াসের ফলে কিউবার জনগণের কাছে তাঁর ছবিটি আজও অম্লান। প্রায় অর্ধশতক কিউবার প্রধানের ভূমিকায় থাকাটাও অবিস্মরণীয় ঘটনা। এটা সম্ভব হয়েছিল সরাসরি কিউবার মানুষের সমর্থন তাঁর সঙ্গে থাকায়। এই বইটিতে সেই ফিদেল ও কিউবাকে নিয়ে আলোচনা করা হয়েছে ১৮টি অধ্যায়ে। ছোট্ট বই। কিন্তু কিউবাকে জানতে বুঝতে সাহায্য করবে। কেমন মানুষ ছিলেন কাস্ত্রো, মার্কসবাদের প্রতি তিনি কি করে আকৃষ্ট হলেন, তাঁর উপর কিভাবে আক্রমণ করা হয়েছিল, সংগ্রামের ময়দানে চে গেভারার সঙ্গে তাঁর জুটি বাঁধার পর্ব থেকে শুরু করে প্রশাসনের শীর্ষপদে আসীন হওয়ার ঘটনা সবই রয়েছে। সঙ্গে রয়েছে বেশ কিছু সাদা-কালো ছবি ও একটি সংক্ষিপ্ত জীবনপঞ্জি।
FIDEL CASTRO
Amar Bandyopadhyay. Woodpecker. 75/12 M M Sarani, Nimta, Kolkata-700049.Rs,99/-
Comments :0