MUKTADHARA | BOOK | SUTAPUTRA KARNA | SOURAV DUTTA | 25 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | বই | চিঠিপত্রের আলোকে উদ্ভাসিত "সূতপুত্র কর্ণ" পত্রিকার বৈশাখ সংখ্যা | সৌরভ দত্ত | ২৫ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  BOOK  SUTAPUTRA KARNA  SOURAV DUTTA  25 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

বই 

চিঠিপত্রের আলোকে উদ্ভাসিত "সূতপুত্র কর্ণ" পত্রিকার বৈশাখ সংখ্যা

সৌরভ দত্ত 

২৫ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

 

হাওড়া থেকে প্রকাশিত সম্পাদক তরুণ মিত্র সম্পাদিত "সূতপুত্র কর্ণ" বৈশাখ ১৪৩৩ সংখ্যা‌ প্রকাশিত হয়েছে সম্প্রতি। এবারের বিশেষ সংখ্যার বিষয় ভাবনা--চিঠিপত্রর ও পত্র সাহিত্য এবং তার অবলুপ্তি।ই-মেল ও চ্যাট জিপিটি চালিত যুগে যে হারিয়ে যাওয়া চিঠিপত্র নিয়ে এরকম একটা মূল্যবান সংখ্যা করা যায় সে বিষয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন সম্পাদক। সম্পাদকীয় শুরু হয়েছে সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার পঙক্তি নির্যাস দিয়ে--"এমনি ক'রেই জীবনের বহু বছরকে পিছে ফেলে,/পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে 'মেলে'.--সম্পাদকীয় অংশে তিনি আক্ষেপ করে বলেছেন--"আজ আর কেউ চিঠি লেখেন না।" কবিতাগুচ্ছ বিভাগে নিয়তি বাদ জনিত সায়ন্তন কোলের উচ্চারণ --"কবির সব মৃত্যুই অপঘাত..."।অমিত গোলুইয়ের কবিতা 'মুখোশ' যেখানে কবির সহজাত দৃষ্টিপাত সমাজের প্রতি।তিনি বলেছেন--"মুখোশ পড়ে আছে বড়ো রাস্তায় "। কবিতা বিভাগে রয়েছেন--অমিত কাশ্যপ,অরণি বসু, অপূর্ব কোলে ,শমিত কুমার দাস, সুচরিতা চক্রবর্তী, মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজ প্রমুখেরা।পত্র সাহিত্য নিয়ে প্রবন্ধ লিখেছেন অশোক অধিকারী,স্বপন নন্দী,ব্রত চক্রবর্তী প্রমুখেরা প্রত্যেকেই চিঠিপত্রের অবলুপ্তির দিকটির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের পত্র সাহিত্যের প্রতি আলোকপাত করেছেন।বিকাশ বর,খুকু ভূঞ্যা,শ্রাবণী দত্ত, মীনাক্ষী সিনহা,নিলম সামন্ত,কৌশিক চক্রবর্তী প্রমুখের ছয়টি চিঠি স্থান পেয়েছে সূতপুত্র কর্ণের এই বৈশাখ সংখ্যায় যে চিঠিগুলো বর্তমান সময়সারণিকে সূচিত করে। পত্র সাহিত্যের সম্যক ইতিহাসকে তুলে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষিত রচনা করেছে সংখ্যাটি। পত্রিকার অপূর্ব প্রচ্ছদ অঙ্কন করেছেন চিত্রশিল্পী ভবেশ পাত্র।

পত্রিকার নাম--সূতপুত্র কর্ণ
সম্পাদক--তরুণ মিত্র 
প্রচ্ছদ--ভবেশ পাত্র

 

Comments :0

Login to leave a comment