মুক্তধারা
কবিতা
সুস্থ সুন্দর পৃথিবী
শাকিবুল রহমান
২১ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
——————————————
বন সংরক্ষণ সুনিশ্চিত করব,
সবুজ পৃথিবী মোরা গড়ব,
গাছপালা কেউ কাটব না,
প্রকৃতি ধ্বংস মানব না।
জীববৈচিত্র্য রক্ষায় শপথ নেব,
সকল প্রাণীকে ভালোবাসতে শিখব,
বন্যপ্রাণী মোরা বাঁচিয়ে রাখব,
ধরিত্রী সুন্দর করে তুলব।
বায়ুদূষণ আমরা করব না,
বিষাক্ত ধোঁয়া ছড়াব না,
নির্মল বাতাস বজায় রাখব,
সবাই মিলে সুস্থ থাকব।
জল সদা পরিস্কার রাখব,
নদীনালা দূষণমুক্ত মোরা করব,
বর্জ্য পদার্থ ফেলব না,
জল অপচয় মানব না।
Comments :0