MUKTADHARA | POETRY | DESH SWADHIN PARADHIN ATMA | ANJU BANU | 14 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | দেশ স্বাধীন পরাধীন আত্মা | আনজু বানু | ১৪ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  DESH SWADHIN PARADHIN ATMA  ANJU BANU  14 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

দেশ স্বাধীন পরাধীন আত্মা

আনজু বানু

১৪ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
      

ছায়ার মায়ায় অহঙ্কারী হে স্বদেশ 
দেখে যাও ডানার মোচন, 
সূর্যেও লেগেছে কালিমা ধর্ম চক্রব্যুহে।
তোতা বুলি আর হিংস্র নখরে 
আজাদির আওড়ানো বুলি
হাতের অঞ্জলি জল ঝরে গেছে কবেই
শুকিয়েছে মালা ব্যর্থ সোপান তলে।
পুরানো ইতিহাস মুছে যদি যায়
স্বাধীনতা দাঁড়াবে কোথায় নড়বড়ে ভিতে?
রক্ত ঝরেছে যত সত্যের পথে যেতে
মিশে আছে ধূলিকণায় পাহাড়ের খাঁজে 
আজও তাই হেঁটে যাই গর্ব নিয়ে বুকে
বিদেশি পরাধীনতা মুছে স্বাধীনতা আছে
পাঁজরের কড়িকাঠে----
আজ কলুষিত স্বাধীনতা
বিশ্বাস ঘাতকের পাঁকে।
দেশ স্বাধীন পরাধীন আত্মা
অন্ধকারে বসে ধর্ম আফিম চাখে।

Comments :0

Login to leave a comment