MUKTADHARA | POETRY | MUKHOMUKHI | PALLABI DAS | 26 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | মুখোমুখি! | পল্লবী দাস | ২৬ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  MUKHOMUKHI  PALLABI DAS  26 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

মুখোমুখি!

পল্লবী দাস

২৬ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ


শহর জুড়ে বাঁচার লড়াই...
প্রাণ বাঁচাতে রাত্রি উজাড়, 
মুখোমুখি মানুষ আর 
রাজতন্ত্রের বুলডোজার!

একটি দেশের, একটি রাজা
এই জ্বালাতে সবার সাজা। 
ধর্ম নিয়ে বিভিন্নতা
রাজার নয় যে পছন্দ তা।

রাজা শুধুই বিত্তবানের, 
শিক্ষা নয় সে ধর্ম জানে। 
যুক্তি দিলে দেশদ্রোহী, 
ইস্কুলেতে রাষ্ট্র গান!

এখন থেকে সামলে থাকো, 
দলিত হিন্দু মুসলমান। 
দাঙ্গা নয়, জেনে রাখো 
ভাঙতে হবে, রাজার মান!

এবার তবে বিশ্ব দেখুক, 
রাজ্য জুড়ে বাঁচার লড়াই... 
বাঁচাতে আমার দেশ আবার, 
সময় এসেছে জোট বাঁধার।

রাস্তা জুড়ে মানুষ আর
মুখোমুখি বুলডোজার!

Comments :0

Login to leave a comment