MUKTADHARA | TESTIMONY OF THE HIBAKUSHA | PROBANDHA | AKIHIRO TAKAHASHI | 6 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | হিরোশিমা দিবস | প্রবন্ধ | মাৎসুমুরা | কাজুও | ৬ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  TESTIMONY OF THE HIBAKUSHA  PROBANDHA  AKIHIRO TAKAHASHI  6 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

হিরোশিমা দিবস | প্রবন্ধ 

  এক হিবাকুশাজবানবন্দী

  আকিহিরো তাকাহাশি

৬ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

আমি আকিহিরো তাকাহাশি ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে আমি হিরোশিমার একটি জুনিয়র হাই স্কুলের আঙিনায় ছিলাম। আমরা সবাই আকাশে একটি প্লেন দেখে আঙুলে নির্দেশ করছিলাম। ঠিক তখনই বিকট শব্দ হলো এবং চারদিক মুহূর্তে অন্ধকারে ঢেকে গেল। বিস্ফোরণের ধাক্কায় আমি প্রায় ১০ মিটার দূরে ছিটকে পড়েছিলাম।আলো ফেরার পর দেখলাম, চারপাশের মানুষের মাথা থেকে রক্ত ঝরছে। অনেকের হাতের বা পায়ের চামড়া এমনভাবে ছিঁড়ে ঝুলে পড়েছে যে ভেতরের হাড় দেখা যাচ্ছে। তাদের সাদা পোশাক রক্তে ভিজে লাল হয়ে গেছে। সবাই অর্ধপাগল হয়ে ছটফট করছিল। এক সহপাঠী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, তার একটি হাত চামড়ার একটি মাত্র টুকরো দিয়ে কোনোমতে ঝুলে ছিল। সেই দৃশ্য নরকের চেয়েও ভয়ংকর ছিল। বাঁচলেও তেজস্ক্রিয়তার যন্ত্রণা আমৃত্যু আমাদের তাড়িয়ে বেড়িয়েছে। হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলার ধ্বংসলীলা এবং বেঁচে যাওয়া হিবাকুশাদের না বলা ইতিহাস এবং এক ঐতিহাসিক ঘটনার বিবরণ।

তথ্যসূত্র: হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম আর্কাইভ

Comments :0

Login to leave a comment