March in Manikchak

এসআইআর-এ বাদ যাওয়া বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মিছিল মানিকচক

রাজ্য

২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে বিশেষ সংশোধনের ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তৎকালীন এ রাজ্যের প্রশাসনও এই কাজে নির্বাচন কমিশনকে সহায়তা করে, এদের নিয়ে কোনও উৎসাহ দেখায়নি বর্তমান সরকারও। যার ফলে, লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম এখনও তালিকাভুক্ত হয়নি ভোটার তালিকায়। সেই কারণেই এসব ভোটাররা এখনও আতঙ্কে পড়ে রয়েছেন। এইসব ভোটারদের নাম দ্রুততার সঙ্গে তালিকাভুক্ত করতে বৃহস্পতিবার মানিকচক ব্লক বামফ্রন্টের উদ্যোগে মানিকচকের বিডিও অফিস অভিযান করা হয়। হাজার হাজার বঞ্চিত মানুষ যাদের নাম বাদ গেছে,তারা বিডিও অফিসের সামনে পৌঁছালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। গেটে ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
বামফ্রন্ট-র প্রতিনিধিরা বিডিও অফিসে ঢুকে আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে মানিকচকে যেসব বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের নাম তোলার দাবি জানান। 
এদিন এই কর্মসূচিতে সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী সহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র, রাজ্য কমিটির সদস্য জমিল ফিরদৌস, দেবজ্যোতি সিনহা প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এদিন মীনাক্ষী মুখার্জী বলেন, এই অভিযোগ শুধু মানিকচক বা মালদহের নয়, গোটা রাজ্যেরই। মানিকচক প্রসঙ্গে তিনি বলেন মানিকচকে যে হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদ গেছে তাদের অর্ধেক মহিলা। এদের অনেকেরই বাবার নাম ২০০২এর ভোটার তালিকায় আছে তবু তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, সরকারের পরিকল্পনা মতো কাজ করা হয়েছে। তাই এই আন্দোলন শুধু মানিকচকের নয় গোটা রাজ্যে ছড়িয়ে দেবে বামফ্রন্ট।

Comments :0

Login to leave a comment