NATUNPATA | BOOKTOPIC | ANCIENT EGYPT | SOURAV DUTTA | 17 AUGUST 2026 | 4th YEAR

নতুনপাতা | বইকথা | প্রাচীন মিশর নিয়ে | কৃশানু ভট্টাচার্য্য | ১৭ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  BOOKTOPIC  ANCIENT EGYPT   SOURAV DUTTA  17 AUGUST 2026  4th YEAR

নতুনপাতা

বইকথা

প্রাচীন মিশর নিয়ে

কৃশানু ভট্টাচার্য্য

১৭ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

কোন দেশের প্রাচীন ইতিহাস জানবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হল সেই দেশের ভাষা এবং লিপিকে চেনা। সেই দেশের ইতিহাস এবং সংস্কৃতিকে বুঝতে গেলে অবশ্যই পুরাকীর্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রয়োজন। রাজনৈতিক ইতিহাস সম্পর্কেও একটি স্বচ্ছ ধারণা তৈরি করা। ‌ জার্মান ভাষাবিদ জোহান এডলফ এরম্যান না থাকলে পৃথিবীর মানুষের কাছে মিশর প্রায় অচেনাই থেকে যেত তার নেতৃত্বে পরিচালিত বার্লিন স্কুল বিভিন্নভাবে ধারাবাহিক গবেষণার মধ্য দিয়ে প্রাচীন মিশর সম্পর্কে বহু প্রয়োজনীয় তথ্য আমাদের সামনে তুলে ধরেছে। 
বাংলা ভাষায় সেই তথ্যগুলিকে একত্রিত করে ধারাবাহিক গবেষণার মধ্যে দিয়ে যিনি মিশরের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন তিনি শ্যামল চন্দ্র বন্দোপাধ্যায়। তার প্রাচীন মিশর গ্রন্থটি দীর্ঘ এবং বহু প্রামাণ্য তথ্যের সমৃদ্ধ। এর প্রথম খন্ডে রয়েছে প্রাচীন মিশরের ইতিহাসের উপাদান এবং মিশর তত্ত্ববিদদের জীবনী আর দ্বিতীয় পর্বের রয়েছে প্রাচীন মিশরের ভৌগোলিক বিবরণ এবং প্রায় ৩ হাজার বছরের ত্রিশটি রাজবংশের ৩৩০ জন রাজার রাজত্বের সুবিস্তারিত ইতিহাস। এই কাজে তিনি সার ফাইন্ডার পেট্রোল এ হিস্ট্রি অফ ইজিপ্ট সহ মিশরের ইতিহাস সংক্রান্ত বহু প্রামাণ্যগ্রন্থের সাহায্য গ্রহণ করেছেন। গ্রন্থটির ৫১৭ পৃষ্ঠা। এর গ্রন্থপঞ্জি গুলির দিকে তাকালেই বোঝা যাবে কতটা নিখুঁতভাবে ইতিহাসকে তুলে ধরবার চেষ্টা করেছেন গ্রন্থকার। এই গ্রন্থ অবশ্যই প্রাচীন পৃথিবীর ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে সবাইকে পরিচিত করবে।

প্রাচীন মিশর 
শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্যাপিরাস ,কলকাতা 
মূল্য ৪০০ টাকা

Comments :0

Login to leave a comment