নতুনপাতা
জানা অজানা
হিরোসিমা ও নাগাসাকি দিবস
তপন কুমার বৈরাগ্য
৭ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ খ্রিস্টাব্দে শুরু হয়।পরিসমাপ্তি হয় ১৯৪৫খ্রিস্টাব্দের
১৫ই আগস্ট।হিরোসিমাতে ৬ই আগস্ট লিটলবয় ফেলা হয়।৬ই আগস্ট
এই বোমা ফেলা হয় সকাল ৮টা ১৫মিনিটে।প্রায় ১লক্ষ৪০হাজার লোক
মারা যায়।এই দিনটিকে বিশ্বের শান্তিকামী মানুষেরা হিরোসিমা দিবস হিসাবে
প্রতিবছর পালন করেন।
৯ই আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান ফেলা হয়।এই বোমা ফেলা হয় বেলা
এগারোটার সময়।এই বোমা নিক্ষপনের ফলে প্রায় লক্ষাধিক লোক মারা যায়।
এই দিনটিকে বিশ্বের মানুষ নাগাসাকি দিবস হিসাবে পালন করেন।
এই বোমা নিক্ষেপনের ফলে প্রচুর মানুষ পঙ্গু হয়ে যায়।বিশ্বের মানুষ ভয়ে
শিউরে ওঠে। জাপান পরাজয় স্বীকার করে নেয়। ১৯৪৫খ্রিস্টাব্দের ১৫ই
আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। আজ আমাদের শপথ হোক আমরা যুদ্ধ
চাইনা শান্তি চাই।আসুন সকলে শান্তির পথে হেঁটে যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ
গড়ে তুলি। পৃথিবীটা হোক মানুষের বসবাসের উপযোগী।
"বিশ্বের নীতিনির্ধারকগণ, সুশীল সমাজ অবিলম্বে পারমাণবিক অস্ত্রের বিলোপ দাবি করছে। আর কতদিন আপনারা আমাদের হতাশ করতে চান? আপনারা নিশ্চয়ই বোঝেন যে পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহার মানবজাতির ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। নিশ্চয়ই এও বোঝেন যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণ কেবল বহুপাক্ষিক প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ, পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রাথমিক দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়। দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়ার আবশ্যকতাকে স্বীকার আপনাদের করতেই হবে।"
কারণ হিরোসিমা ও নাগাসাকি আমাদের কাছে ৮১ বছর পর ও জ্বলন্ত উদাহরণ।
Comments :0