PAPPU YADAV

পাপ্পু যাদবের দুদিনের জেল হেফাজত, অসুস্থতার জন্য থাকবেন হাসপাতালে

জাতীয়

পাটনা আদালত শনিবার রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবকে দুই দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। শুক্রবার মধ্যরাতে ১৯৯৫ সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয় পাপ্পু যাদবকে।

অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেট আদালত জানিয়েছে যে সোমবার তার জামিন আবেদনের শুনানি হবে। সোমবার পর্যন্ত তাকে চিকিৎসার জন্য পাটনা মেডিকেল কলেজে রাখা হবে। শুক্রবার রাতে মন্দিরিতে তার বাড়ি থেকে পাপ্পু যাদবকে গ্রেপ্তার করা হয়। এমপি/বিধায়ক আদালত ভারতীয় দণ্ডবিধির ৪৬৭ ধারার অধীনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পূর্ণিয়া লোকসভা কেন্দ্রের ইন্ডিপেন্ডেন্ট সাংসদ প্রথমে পুলিশ সঙ্গে যেতে অস্বীকার করে। তিনি দাবি করেন যে তারা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য পরোয়ানা জারি করে হয়েছে, গ্রেপ্তারের জন্য নয়। যদিও পরে তাকে পুলিশ হেফাজতে নিয়েছে।

এদিন আদালতে পাপ্পু যাদবের আইনজীবী শিবনন্দন ভারতী বলেন, "তাকে জেল হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার স্বাস্থ্য ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য জেলের বদলে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেছেন, "২০২৫ সালের জুলাই মাসে তার জামিন বাতিল করা হয়েছিল। তারপর থেকে তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ চাইলে সেদিনই তাকে গ্রেপ্তার করতে পারত, কিন্তু পুলিশ তা করেনি। এখন তাকে গ্রেপ্তার করেছে কারণ তিনি বিহারে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করছিল।"

Comments :0

Login to leave a comment