যুদ্ধ বিরোধী শান্তি মিছিল হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়।
মঙ্গলবার জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে থানা মোড় মার্চেন্ট রোড কামারপাড়া, উকিল পাড়া মোর, কদমতলা হয়ে বড়ো পোস্ট অফিসের সামনে এসে শেষ হয় যুদ্ধ বিরোধী মিছিল।
নেতৃত্ব দেন শিক্ষক নেতা কৌশিক গোস্বামী, কর্মচারী আন্দোলনের নেতা প্রদীপ কর্মকার, শ্রমিক নেতা এস ঘোষ, পীযূষ মিশ্র, প্রকাশ রায়, কৃষক নেতা সলিল আচার্য, গোবিন্দ রায়, খেত মজুর আন্দোলনের নেতা কৌশিক ভট্টাচার্য, মহিলা নেত্রী পর্ণা নাগ চক্রবর্তী সহ অন্যান্য বামপন্থী গণসংগঠনের নেতৃবৃন্দ।
মালদহ শহরে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী ও যুদ্ধবিরোধী দিবসে বামপন্থী দলসমূহের আহ্বানে যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির সপক্ষে এক মিছিল সংগঠিত হল।
মালদহ শহরের মুখ্য ডাকঘরের সামনে থেকে এই মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে সিপিআই(এম) নেতা কৌশিক মিশ্র, অম্বর মিত্র, দেবজ্যোতি সিনহা, অনিমেষ সিনহা, সিপিআই নেতা বাবর সরকার, তরুণ দাস, আরএসপি নেতা সীতারাম চৌধুরী সহ বিভিন্ন বামপন্থী দলসমূহের নেতৃত্ব উপস্থিত ছিলেন। মিছিলের শুরুতে এবং শেষে হয় পথসভা।
Peace Rally
সাম্রাজ্যবাদকে ধিক্কার জেলায় জেলায়
জলপাইগুড়িতে মিছিল।
×
Comments :0