প্রথমে মৌখিক অনুমতি দিলেও শেষমুহুর্তে নবান্নের সামনে ধর্ণার অনুমতি প্রত্যাহার করে পুলিশ। হাওড়া মন্দিরতলায় ২ ও ৩ সেপ্টেম্বর শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচির অনুমতি না মেলায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের মধ্যে। তবে পুলিশের সিদ্ধান্তে পিছু না হটে রাস্তার আন্দোলন চালিয়ে যাওয়া, বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। সেইসঙ্গে,
তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্য অধিকারের দাবি এবং স্থায়ী সমাধানের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। কিন্তু, জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলার স্বার্থ দেখিয়ে সেই অনুমতি বাতিল করে পুলিশ।
আন্দোলনকারীদের বক্তব্য, নতুন সরকারের সঙ্গে সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানাতে চাই। বঞ্চনার অবসান চাই, চাই স্থায়ী সমাধান । কিন্তু, বঞ্চিতদের কণ্ঠস্বরকে দূরে সরিয়ে দেওয়ার প্রশাসনের এই প্রচেষ্টাকে কোনোভাবেই মেনে নিতে নারাজ আন্দোলনকারীরা ।
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, "পুলিশ পুরো পাল্টিবাজ, আমাদের সঙ্গে কথোপকথনে অনুমতির কথা জানিয়েছিলেন, পরবর্তীতে শেষ মুহুর্তে সোমবার মেল করে অনুমতি বাতিলের কথা জানায় পুলিশ, কার নির্দেশে পুলিশ বেঁকে বসল জানিনা, তবে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবিতে এই শান্তিপূর্ণ ধর্ণা কর্মসূচির আয়োজন করেছিলাম, দাবী না মেটা পর্যন্ত রাস্তা ছাড়ছি না।"
poschimbongo chakriparthi, chakrijibi o chakrihara oikkyo moncho
শেষমুহূর্তে অনুমতি বাতিল, বৃহত্তর আন্দোলনের ডাক পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ'র
×
Comments :0