Jalpaiguri Najrul Birth Anniversary

জলপাইগুড়িতে নজরুল জন্মজয়ন্তী পালন মহিলা সমিতির

জেলা

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা জলপাইগুড়িতে।।

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে কদমতলা এইচডিএফসি ব্যাঙ্কের সামনে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সদর পূর্ব এরিয়া কমিটির ব্যবস্থাপনায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক কর্মসূচি আলোচনা সভা গীতি আলেখ্য,  নৃত্য  ও যুব সাংস্কৃতিক টিম সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।  রবীন্দ্র নজরুল ভাবনায় সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামী চেতনায় মহিলা সহ সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলোচনা তুলে ধরেন মহিলা নেত্রী অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুদেবি পাল, নৃত্য পরিবেশন‌ করেন দীপা সরকার, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা নেত্রী রিতা রায় সেনগুপ্ত, শম্পা ভট্টাচার্য, উপস্থিত ছিলেন দীপালি মিত্র, সরকার সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment