weather

টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

রাজ্য জেলা

মৌসুমী বায়ুর প্রভাবে আগামী  ৬ আগস্ট থেকে ৯ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরেই এই সম্ভাবনার সৃষ্টি হয়েছে। 
এছাড়াও বাংলাদেশে  আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। 
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে  হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙ ও দার্জিলিঙে  বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Comments :0

Login to leave a comment