Budget 2026: Tax-GDP

সরকারি ঋণ জিডিপি’র অর্ধেকের বেশি

জাতীয়

২০২৬-২৭ অর্থবর্ষে কোষাগারীয় ঘাটতি মোট জাতীয় উৎপাদন বা জিডিপি’র ৪.৩% হবে বলে অনুমান করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। 
বাজেট অনুমান অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবর্ষে ঋণ-জিডিপি অনুপাত ৫৫.৬ শতাংশ দাঁড়াবে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে এই অনুপাত ৫৬.১ শতাংশ। যার অর্থ মোট জাতীয় উৎপাদনের অর্ধের বেশি ঋণ।  
ঋণ বাদে সরকারি আদায় ৩৬.৫ লক্ষ কোটি টাকা ২৬-২৭। 
মোট ব্যয় ৫৩.৫ লক্ষ কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে বাজেটে। গত বাজেটে ৫০.৬৫ লক্ষ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য জানানো হয়েছিল। গতবারের বাজেট অনুমানের তুলনায় সরকারি ব্যয়ের অনুমান আগামী অর্থবর্ষে ৫ শতাংশের কম।  
সরকারের নিট কর বাবদ আদায় ২৬-২৭ অর্থবর্ষে ২৮.৭ লক্ষ কোটি টাকা হবে বলে বাজেটে অনুমান করা হয়েছে।

Comments :0

Login to leave a comment