Tricolour hoisted at CPI-M offices across West Bengal

সিপিআই(এম) রাজ্য দপ্তর, জেলায় জাতীয় পতাকা উত্তোলন

রাজ্য জেলা

মেদিনীপুরে জেলা দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন।

দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে, শনিবার, সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহমদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।  দেশের সংবিধান, ধর্মনিরেপেক্ষতা, অখন্ডতা ও বহুত্ববাদী ঐতিহ্য রক্ষার শপথ নিলেন সিপিআই(এম) নেতা কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন করেন বিমান বসু। ছিলেন মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রামচন্দ্র ডোম সহ নেতৃবৃন্দ। 
এদিন রাজ্যের জেলাগুলিতেও সিপিআই(এম) দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 
মালদহ জেলা দপ্তর মিহির দাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা রণজিৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ অম্বর মিত্র সহ অন্যান্যরা।
পতাকা উত্তোলন করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় সিপিআই(এম) দপ্তরে।

Comments :0

Login to leave a comment