Cow Straw Teachers

সেন্সাসে নামানো শিক্ষকদের গোরুর জন্য খড় জোগারের দায়িত্ব উত্তর প্রদেশে

জাতীয়

সেন্সাস বা জনগণনার কাজ দেওয়া হয়েছে স্কুল শিক্ষকদের। তাঁদেরই আবার বলা হয়েছে খড় জোগার করতেও বলা হয়েছে। এদিক-সেদিক ঘুরে বেড়ানো গবাদি পশুর সেবা হয় কুড়িয়ে আনা খড়ে!
উত্তর প্রদেশে বরেইলি জেলায় এমন নির্দেশ পাঠানোর অভিযোগ উঠেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে।
উত্তর প্রদেশে তৈরি ঘুরে বেড়ানো গবাদি পশুর জন্য হয়েছে গোশালা। বহু ক্ষেত্রে গোশালার রক্ষণাবেক্ষণ নিয়ে অব্যবস্থার অভিযোগও উঠেছে। 
জানা গিয়েছে, শিক্ষকদের বলা হয়েছে একেকজনকে ৪৬ কিলো খড় জোগার করতে হবে। একেকটি ব্লকে ১০০ কুইন্টাল খড় জোগারের লক্ষ্য দেওয়া হয়েছে। 
সারা দেশের মতো উত্তর প্রদেশেও পড়ানোর বাইরে অন্যান্য কাজে নিয়মিত যোগ দিতে হয় শিক্ষকদের। ভোট থেকে জনগণনা, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের পাঠিয়ে দেোয়া হয় কাজে। এবার তার সঙ্গে জুড়ে গিয়েছে গোখাদ্য জোগারের দায়িত্ব। তবে এবারের নির্দেশিকায় গোশালা পরিচালনা ঘিরে সরকারি ব্যবস্থাপনায় প্রশ্ন তুলেছে। গোখাদ্য জোগারের দায়িত্ব জনগণনায় নিযুক্ত শিক্ষকদের চাপানো হচ্ছে কেন, উঠেছে সে প্রশ্ন। 
উত্তর প্রদেশ সহ বিজেপি সরকারের রয়েছে এমন রাজ্যগুলিতে গোরুই রাজনীতির অন্যতম বড় উপাদান। সম্প্রতি যা হয়েছে পশ্চিমবঙ্গেও। তবে সত্যিই ‘গোমাতা’-র প্রতি ভক্তি কতটা তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখেও পড়েছে বিজেপি। রাজস্থানের জয়শল্মীরে রাস্তার ধারে শয়ে শয়ে মৃত গোরু পড়ে থাকায় তুমুল নাগরিক বিক্ষোভের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন।

Comments :0

Login to leave a comment