Nazrul birth anniversary

নজরুল ইসলামের জন্ম দিবস পালিত মালদহে

জেলা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৮ তম জন্মদিবসে মঙ্গলবার মালদহের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি চড়ক পূজোর মাঠ সংলগ্ন এলাকায় রবীন্দ্র ও নজরুল স্মরণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আবৃত্তি, গান ও বক্তৃতার মাধ্যমে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ এবং নজরুলকে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি-র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপস্থিত ছিলেন মহিলা নেত্রী লিলি বিশ্বাস, শর্মিষ্ঠা বিশ্বাস, অনন্যা ঘোষ ও ওয়ার্ড যুব সম্পাদক সন্দীপ পাল।
গণ আন্দোলনের নেতা অনুপম গুণ, বিশ্বনাথ ঘোষ সহ বিশিষ্ট জনেরা।
আগামী দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সমবর্ধনা জানানো হবে কৃতি ছাত্রছাত্রী'দের।

Comments :0

Login to leave a comment